trackdeshi.com থেকে কেনাকাটা করলে বা অর্ডার দিলে নিচের শর্তগুলো আপনি মেনে নিচ্ছেন বলে ধরা হবে। সহজ ভাষায় লিখেছি, কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে কথা বলুন।
১. পণ্য ও ছবি
আমাদের শাড়ি তাঁতে হাতে বোনা। তাই একই নকশার দুটি শাড়ির বুননে সামান্য পার্থক্য থাকতে পারে, এটাই হাতে বোনা কাপড়ের বৈশিষ্ট্য। ছবি তোলার আলো আর মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনভেদে শাড়ির রঙ আসলের চেয়ে সামান্য হালকা বা গাঢ় দেখাতে পারে।
২. দাম ও ডেলিভারি চার্জ
সব দাম বাংলাদেশি টাকায় লেখা। শাড়ির দামের সাথে ডেলিভারি চার্জ আলাদা যোগ হবে:
- ঢাকা সিটির ভেতরে: ৮০ টাকা
- ঢাকা সিটির বাইরে: ১২০ টাকা
দাম সময়ে সময়ে বদলাতে পারে। আপনি অর্ডার দেওয়ার সময় যে দাম দেখেছেন, সেটাই প্রযোজ্য হবে।
৩. অর্ডার ও পেমেন্ট
এখন শুধু ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া) চালু আছে। অর্ডার নিশ্চিত করতে আমরা আপনার দেওয়া নম্বরে ফোন করতে পারি। ফোন নম্বর বা ঠিকানা ভুল হলে, অথবা যোগাযোগ করা না গেলে অর্ডারটি বাতিল হতে পারে।
কোনো শাড়ির স্টক শেষ হয়ে গেলে আমরা আপনাকে জানাব এবং অর্ডারটি বাতিল করব।
৪. ডেলিভারি
আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিই। ডেলিভারির সময় আপনার এলাকা ও কুরিয়ারের ওপর নির্ভর করে।
৫. রিটার্ন ও এক্সচেঞ্জ
পণ্য পছন্দ না হলে ডেলিভারির সময়ই ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারিম্যানের কাছে ফেরত দিতে পারবেন। ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জ করা যাবে। বিস্তারিত দেখুন আমাদের রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি পেজে।
৬. শর্ত পরিবর্তন
প্রয়োজনে আমরা এই শর্তগুলো হালনাগাদ করতে পারি। হালনাগাদ হলে এই পেজেই নতুন শর্ত দেওয়া থাকবে।
৭. যোগাযোগ
- ফোন: 01834-862800, 01675-914186
- ইমেইল: info@trackdeshi.com, support@trackdeshi.com
- Facebook: facebook.com/trackdeshi
